কুমিল্লায় অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লায় ডিবি পুলিশ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৭ জন আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ১৪–১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও মামলার সংখ্যা হলো—
- মো. সাদ্দাম হোসেন (৩২), টামটা গ্রামের ৬টি মামলার আসামি
- মো. সুমন (৩০), আলেখারচর এলাকার ৭টি মামলার আসামি
- মো. নজরুল ইসলাম দুলাল (২৮), বুড়িচং উপজেলার ৫টি মামলার আসামি
- মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), ফেনী সদর উপজেলার ৬টি মামলার আসামি
- ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), নোয়াখালীর ৭টি মামলার আসামি
- মামুনুর রশিদ সোহাগ (৩৫), লক্ষ্মীপুর জেলার ৭টি মামলার আসামি
- মো. শাহীন (২৫), ভোলার চরফ্যাশন উপজেলার ৮টি মামলার আসামি
অভিযানে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ২ রাউন্ড বারবোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা এবং ২টি ছুরি উদ্ধার করা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের নেটওয়ার্ক অনেক বড়। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








