বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছে। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।’ তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট।

এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।




পরমাণু কার্যক্রম সীমিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে প্রস্তুত ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক : নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করায় প্রস্তুত আছে ইরান। দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাখমানি এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে স্থানীয় সময় বুধবার (১৪ মে) শাখমানি বলেছেন, ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে। আর আন্তর্জাতিকভাবে এসব বিষয় তদারকি করা হবে।

তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাকে এনবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন যদি যুক্তরাষ্ট্র আজই আপনাদের দাবি মেনে নিলে পারমাণবিক চুক্তি করবেন কি না। জবাবে খামেনির এ পরামর্শক বলেন, ‘হ্যাঁ’। তিনি জানান, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। তিনি বলেন, “এটি সম্ভব। যদি মার্কিনিরা যা বলে তা করে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে।”




বার্সেলোনাকে শিরোপা জেতালেন ইয়ামাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।




বাংলাদেশিদের সঙ্গে সৌদির মালিকদের নিষ্ঠুর আচরণ

(১৪ মে) এক প্রতিবেদনে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কয়ার জানিয়েছে,
সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ, ভারত ও নেপালিরা। তবে চাইলে এসব মৃত্যু হয়ত এড়ানো যেত। কিন্তু সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ। বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে, সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে এসব মৃত্যু হচ্ছে। বুধবার

তারা এসব মানুষের মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে। যেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে।

এরমধ্যে এক বাংলাদেশির মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু তার সৌদি মালিক, যার প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন, সেই মালিক তার মরদেহ আটকে রেখেছিলেন। তিনি ওই বাংলাদেশির পরিবারকে বলেছিলেন, যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়। শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন তিনি।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদির মালিকরা। তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি, এতে করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কীভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি।

অপর একটি পরিবার জানিয়েছে, সৌদির সরকার থেকে আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে।

সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়ামসহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করবে তারা। এগুলোতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি, ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল সংস্থা দুটি।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে গিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওর্ডেন বার্তাসংস্থা এপিকে বলেছেন, শ্রমিকদের সাধারণ নিরাপত্তার বিষয়টি সৌদি এবং ফিফাকে নিশ্চিত করতে হবে এবং এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি জানিয়েছেন, কাতার যখন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নেয় তখনও এমন অনেক মৃত্যু ঘটেছিল। তবে কাতার ফিফার অবকাঠামো নির্মাণস্থল এবং অনিরাপদ কর্ম পরিবেশের বিষয়টি পর্যবেক্ষণ করতে একটি সুপ্রিম কমিটি তৈরি করেছিল। এছাড়া কাতার জীবন বীমা এবং গরম থেকে শ্রমিকদের রক্ষার পদক্ষেপ নিয়েছিল। কিন্তু সৌদিতে এমন কোনো পদক্ষেপই নেয়নি।




ঈদে বাড়ি ফেরা : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন,
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে’র টিকিট সংগ্রহ করা যাবে ওই দিন থেকে।

তিনি বলেন, যাত্রীরা ওই দিন থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে—দুই ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।




যে দুই দেশে যেতে এবার বাংলাদেশিদের ভিসা লাগবে না

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশ এবং এশিয়ার দ্বীপরাষ্ট্র তিমুর-লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা এখন থেকে তিমুর-লেস্তেতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন l

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ করার লক্ষ্যেই বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করে থাকে।

এখন পর্যন্ত বাংলাদেশ এশিয়ার ২১টি দেশ, ইউরোপের ৪টি দেশ, আফ্রিকার ১টি দেশ এবং আমেরিকার ৩টি দেশসহ মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে।




টিভিপর্দায় আজকের দিনে যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : সকালে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় ওয়ানডে আজ। রাতে লা লিগায় আছে রিয়াল মাদ্রিদের ম্যাচ।

ক্রিকেট
২য় ওয়ানডে
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯টা, টি স্পোর্টস

টেনিস
ইতালিয়ান ওপেন
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

বিজ্ঞাপন

ফুটবল
লা লিগা
আলাভেস–ভ্যালেন্সিয়া
রাত ১১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

রিয়াল মাদ্রিদ–মায়োর্কা
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ




গাজাজুড়ে হামলা, নিহত ৮১

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন।

আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জন উত্তর গাজায় নিহত হয়েছেন।




আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারত উদ্বিগ্ন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ।’’

অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত ‘গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া’ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘‘আমরা বাংলাদেশে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই।’’




সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এমন চমকপ্রদ ঘোষণা দেন। তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এ সপ্তাহের শেষে (মার্কিন) পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে গতকাল কথা বলার সময়, তিনি আমাকে একই কথা বলেছেন। আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব। যেন তারা উন্নতি করতে পারে।”