সিয়ামের ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশ, ভায়োলেন্সের নতুন সীমা ছুঁতে চলেছে সিনেমা

Views: 60

ঢাকাই সিনেমার আলোচিত চলচ্চিত্র ‘বরবাদ’-এর সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি এবার হাজির হচ্ছেন এক নতুন, অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে। সম্প্রতি তাদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে মূখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

ফার্স্ট লুকে দেখা যায় একটি ধবধবে সাদা ঘরে ছোপ ছোপ রক্তের দাগ। বাথটাবের মধ্যে নিথর পড়ে আছে একটি বাঘ, আর তার পাশে সাদা স্যুট-বুট পরা সিয়াম, এক হাতে চাইনিজ কুড়াল ও অন্য হাতে পিস্তল ধরে। চোখে-মুখে তার ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি স্পষ্টভাবে ভাঙছে পর্দার সাধারণ ধারার সিনেমার সীমা। দাঁতে কামড়ে ধরা গোলাপের ফুল গল্পের গভীরতায় এক ভিন্ন মাত্রা যোগ করছে।

ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে সিয়াম বলেন, “এই চরিত্রের জন্য আমাকে ৯ মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্সে অভিযুক্ত হতে পারে, সেই গল্পই ‘রাক্ষস’-এ ফুটে উঠবে।”

নতুন ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, ছবির কিছু অংশের চিত্রায়ণ শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে।

‘বরবাদ’-এর তুলনায় ফার্স্ট লুক প্রকাশের পর বোঝা যাচ্ছে, নির্মাতারা এবার ভায়োলেন্স ও অন্ধকার জগতের এমন এক সীমানা স্পর্শ করতে চলেছেন যা ঢাকাই সিনেমায় সচরাচর দেখা যায় না। ভক্তরা এবং চলচ্চিত্রপ্রেমীরা উৎসুক চোখে এই নতুন প্রজেক্টের জন্য অপেক্ষা করছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: December 22, 2025 | Author: Chandradip News24