গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের জন্য স্বপনের অমলীন নেতৃত্ব

Views: 22

গৌরনদী ও আগৈলঝাড়ার মানুষের নেতৃত্ব ও স্বপ্নের প্রতীক এম জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক দায়িত্বের মাধ্যমে এলাকার মানুষকে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির মিডিয়া সেলের আহবায়ক।

সদর উপজেলার শরিকল গ্রামে জন্মগ্রহণ করা স্বপন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পাশাপাশি তিনি বাংলাদেশের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির মিডিয়া সেল, কমিউনিকেশন সেল এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি)-এর পরিচালক হিসেবে দায়িত্বে থাকা স্বপন দলের নির্দেশনা অনুসারে তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়ার নেতা কর্মীদের সুসংগঠিত রাখতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

স্বপন বলেন, “ঐতিহাসিক ৫ আগস্টের ঘটনাসহ স্বাধীন বাংলাদেশে কোন ফ্যাসিবাদী কার্যক্রম গ্রহণযোগ্য হবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে যারা সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, “জাতির মুক্তির জন্য প্রয়োজন পলাতক হাসিনা ও সকল হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”

এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের সংস্কারের ৩১ দফা দাবির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য দলের সকল নেতা-কর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: October 22, 2025 | Author: Chandradip News24