দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে। ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখার পর থেকে তিনি আলোচনার কেন্দ্রে আছেন।
একটি পডকাস্ট শোতে সাবিলা নূর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “আমি কখনও কখনও একটু কনফিউজড বা ভয় পেতে পারি। ইন্ট্রোভার্ট ব্যক্তিত্বের কারণে কোনো জায়গায় মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। কিন্তু ব্যক্তিগতভাবে কারো সাথে ঘনিষ্ঠ হলে আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ।”
তিনি আরও বলেন, “এখন আমি ভালো একটি সিনেমা করেছি, মানুষজন আমাকে দেখছেন ও পছন্দ করছেন। তবে এক বছর পরে যদি ভালো কোনো কাজ না আসে, হয়তো আমাকে তারা ভুলে যাবে।”
অভিনয়ের পাশাপাশি সাবিলা নূর নাচ ও লেখালিখিত কাজেও ব্যস্ত। শেষ বইমেলায় তার লেখা ছোট গল্পের বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশ পেয়েছে। এর আগে তিনি নাটকের জন্য লিখেছেন হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





