তালতলীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Views: 15

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) তালতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টার দিকে উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের মামুন লাইব্রেরির সামনে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

  • “হাসিনা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”

  • “নুরের ওপর হামলা- সইবে না এ বাংলা”

  • “স্বৈরাচার গেছে ভারতে- জাপা কেন বাংলায়”

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ তালতলী উপজেলা শাখার আহ্বায়ক মো. নাসির উদ্দিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শামীমসহ উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ভিপি নুরের ওপর যৌথ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এছাড়াও তারা জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতিকে দেশে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 30, 2025 | Author: Chandradip News24