ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Views: 31

ভোলার দৌলতখান উপজেলায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মো. শাকিলের মেয়ে বিবি ফাতেমা (৬) ও তার চাচাতো ভাই মো. হোসেনের মেয়ে জোবায়দা আক্তার (৪)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ তারা পাশের পুকুরে নেমে যায়। পরে দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রাত ১০টার দিকে জোবায়দার লাশ ভাসমান অবস্থায় এবং রাত সাড়ে ১০টার দিকে ফাতেমার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশুদের মৃত্যুতে এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 28, 2025 | Author: Chandradip News24