ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ধলীগোরনগর ইউনিয়নের মঙ্গর শিকদার লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে স্থানীয়রা হরিণটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভাসতে থাকা হরিণটিকে দেখতে শত শত মানুষ ভিড় জমায়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে থানায় নিয়ে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া হরিণটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





