লন্ডন নয়, জনগণই কেবলা : এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

Views: 30

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা লন্ডনকে কেবলা বানিয়ে সেজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নেই, থাকলে ১/১১ ঘটত না। গণহত্যায় শহীদ ও আহতদের নিরাপত্তার জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য। দেশে নির্বাচন হলে তা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।”

তিনি জানান, মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি সে সুযোগ গ্রহণ করেনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, কোনো রাজনৈতিক দল নয়।”

মিডিয়ায় আসন ভাগাভাগি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, এনসিপি এ নিয়ে কোনো আলোচনা করেনি।

বর্তমান সংকট সমাধানে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নাসীরুদ্দীন বলেন, সেনাবাহিনীকে দেশের স্বার্থে কাজ করতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই।

image_pdfimage_print

Posted on: August 16, 2025 | Author: Chandradip News