নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ

Views: 63

নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতির সাথে যারা যুক্ত, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।”

এর আগের দিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি একই বক্তব্য দেন। আসিফ মাহমুদ জানান, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবেন।

তিনি আরও বলেন, “রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় সরকারে থাকার বিষয়টি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি করতে পারে। প্রধান উপদেষ্টা চান জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে, তাই এই প্রশ্ন যেন না ওঠে।”

তার এই পদত্যাগের সিদ্ধান্তকে অনেকেই আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 13, 2025 | Author: Chandradip News24