টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Views: 126

বাংলাদেশের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই বার্তা দেন।

শেহবাজ শরীফ বলেন, “পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। একইসঙ্গে আমি আমাদের দলের উজ্জীবিত পারফরম্যান্সেরও প্রশংসা করছি।”

তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলারই অংশ। এটি ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনারই বহিঃপ্রকাশ। আমাদের দুই দেশের মধ্যে খেলাধুলার এই সম্পর্ক জনগণকে ঐক্যবদ্ধ রাখে এবং পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করে।”

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের জন্য একটি মাইলফলক। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। এ অর্জনকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে চলছে উচ্ছ্বাস।

image_pdfimage_print

Posted on: July 24, 2025 | Author: Chandradip News