চন্দ্রদ্বীপ ডেস্ক: তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান-স্পেনভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা ইনডিটেক্স, সিমেন্ট উৎপাদনকারী লাফার্জহোলসিম ও চীনের পোশাক খাতের কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
তিনি জানান, আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী প্রায় ২০০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করছেন, যা দেশের বিনিয়োগ সম্ভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
এছাড়া, ইনডিটেক্স ও হোলসিম গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ইনডিটেক্স জানায়, তারা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহকারী দেশ হিসেবে বিবেচনা করছে এবং এখান থেকে পণ্যের আমদানি আরও বাড়াতে চায়। অন্যদিকে, হোলসিম গ্রুপ বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি এবং কার্বন ক্যাপচার প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানায়।
বিডা চেয়ারম্যান আরও জানান, দুবাইভিত্তিক পোর্ট ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তিনি চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।





