পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়াকে (৫৭) আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ২টার দিকে পৌর শহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাবুল মিয়ার গ্রেপ্তারের ঘটনায় নীলগঞ্জ এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।





