চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বের সবথেকে বড় পুরস্কারের মঞ্চ অস্কার। সেই পুরস্কারের ৯৭তম আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদনের দুনিয়ায় সেরার সেরাদের বেছে নেওয়া হবে সেই মঞ্চে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কার ঘোষণা।
কাদের হাতে উঠল এবারের অস্কার?
বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।
এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।
এদিকে, অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। ছবিটির ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।




