বাউফলে নদী থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

Views: 130

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফলে আব্দুর রাজ্জাক খলিফা নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকা আলকি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজস্বর খলিফার ছেলে।

নিহতের ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়িরর পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print

Posted on: August 31, 2024 | Author: Chandradip News24