চন্দ্রদ্বীপ ডেস্ক: ডেতে এখনো খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ দিনের সতীর্থ রোহিত শর্মাও শুধু ওয়ানডে ক্রিকেটে আছেন। কিন্তু সুনীল গাভাস্কার তেমনটা মনে করছেন না।ধারণা করা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে বিদায় জানাতে পারেন কোহলি-রোহিত। ক্রিকেটের দুই ফরম্যাট টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান
একদিনের ক্রিকেটে যদিও দুজনই এখনও খেলছেন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাদের দেখছেন না গাভাস্কার।
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, “একদিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, ওরা তখন কি খেলতে পারবে? নির্বাচকদের সেটাই বুঝতে হবে। যদি নির্বাচকরা ভাবেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় না ওরা খেলবে। তবে আগামী বছর যদি দুর্দান্ত ফর্মে থাকে, একের পর এক শতরান করতে থাকে, তাহলে ঈশ্বরও ওদের দলের বাইরে রাখতে পারবে না।”





