“স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করছেন শেখ হাসিনা” — জয়নুল আবদিন ফারুক

Views: 33

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, ভারতের মাটিতে বসে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন শেখ হাসিনা।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারী আচরণ করে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন এবং জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছেন। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৬ বছর ধরে জেল-জুলুম, গুমের শিকার হয়ে আন্দোলন চালিয়ে এসেছে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরস কাউন্সিলের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীতশিল্পী মনির খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Posted on: August 17, 2025 | Author: Chandradip News