সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

Views: 75

বরিশালের উজিরপুর থেকে সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলমান আছে।

ঘটনার ভুক্তভোগী রিপন ব্যাপারী বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চোখ উৎপাটনের বিষয়ে মুলাদী থানা পুলিশ এখনও মামলা নেনি, তবে ২৫ আগস্ট তার স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আর্শেদ ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর ছেলে শাহিন ব্যাপারী জানান, বাড়ির জমি মীমাংসা এবং গচ্ছিত টাকা-স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ার জেরে শুক্রবার রাতে তার বাবাকে ধরে নিয়ে তার দাদা আর্শেদ ব্যাপারীর উপস্থিতিতে চোখ তুলে দেওয়া হয়। ভিডিওতে দেখা গেছে, বাবার বুকে চেপে যাকে আঙুল দিয়ে বাম চোখ উৎপাটন করতে দেখা যায়, তিনি রোকন ব্যাপারী। বাবার পা চেপে ধরা ব্যক্তি স্বপন ব্যাপারী। উৎপাটিত চোখের সঙ্গে মারধর করেন রোকনের স্ত্রী নুরুন্নাহার বেগম ও মেয়ে সুবর্ণা আক্তার।

শাহিন আরও জানান, ঘটনার পর পরিবার আতঙ্কে আছে এবং এলাকায় যেতে পারছে না।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 28, 2025 | Author: Chandradip News24