রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার-২০২৬ এ নজর কেড়েছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান ‘রিমার্ক সুপার প্যাক’। ফেয়ারে তারা বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং প্রদর্শন করেছে, যা দেশি-বিদেশি উদ্যোক্তা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব প্যাকেজিং ও মোল্ড প্রদর্শন করে অংশগ্রহণকারীরা মুগ্ধ হয়েছেন। মেলায় বিপুল পরিমাণ অর্ডারের পাশাপাশি বিভিন্ন কোম্পানির উল্লেখযোগ্য মোল্ড অর্ডার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এত উন্নত প্রযুক্তির প্যাকেজিং দেশে তৈরি করা সম্ভব বলে তারা অবাক।
রিমার্ক সুপার প্যাকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, “সবশেষ প্রযুক্তির প্যাকেজিং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। দেশি-বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ দেখে আমরা অত্যন্ত আশাবাদী।”
প্যাকেজিং বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সুমন সরকার জানান, “আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় প্যাকেজিং উপস্থাপন করেছি। দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পপ্রতিষ্ঠান পর্যন্ত সবাই আমাদের পণ্য দেখে অভিভূত হয়েছে। ইতিমধ্যে কয়েক শত অর্ডার কনফার্ম হয়েছে এবং আগ্রহ দেখিয়েছে হাজারের বেশি কোম্পানি।”
মোল্ড অ্যান্ড ডাই বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলি রেজা বলেন, “আমাদের প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য অংশগ্রহণকারীর প্রত্যাশার বাইরে ছিল। দেশেই নিজের পছন্দমতো মোল্ড তৈরির সুবিধা আমরা সম্ভব করেছি। ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির অর্ডার কনফার্ম হয়েছে এবং আমরা আশা করি এই খাতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে পারব।”
রিমার্কের স্টলে আসা ক্ষুদ্র উদ্যোক্তা এরফানুল কবীর জানান, “আমি রীতিমতো অভিভূত হয়েছি। বিশেষ করে রিমার্কের নিওর, সিওডিল ও অন্যান্য পণ্যের প্যাকেজিং দেখে আমি ভেবেছিলাম এগুলো আমদানি করা হয়েছে। কিন্তু দেশেই এই মানের উৎপাদন সম্ভব, এটি সত্যিই আমাদের উৎসাহিত করেছে। এ ধরনের প্যাকেজিং ব্যবহার করলে আমাদের পণ্য রপ্তানিমুখী হওয়া সহজ হবে।”
বিপিজিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, “রিমার্কের প্রদর্শিত প্যাকেজিং আন্তর্জাতিক মানের। কসমেটিকসসহ অন্যান্য খাতের প্যাকেজিং এই খাতকে আরও এগিয়ে নেবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





