মে মাসের ২৪ দিনেই প্রবাসী আয় ছাড়াল ২৭ হাজার কোটি টাকা

Views: 53

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মে মাসের মাত্র ২৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭ হাজার ৬২৭ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, ১ মে থেকে ২৪ মে পর্যন্ত দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এই অঙ্ক প্রায় ২৭ হাজার ৬২৭ কোটি টাকার সমান।

গত বছর মে মাসে (৩১ দিনে) প্রবাসী আয় ছিল ২২৫ কোটি মার্কিন ডলার। এবার মাত্র ২৪ দিনেই প্রায় সমান অঙ্কে রেমিট্যান্স আসায় ইতিবাচক ধারা স্পষ্ট হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে,

  • রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার
  • বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার
  • বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার

একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৭ কোটি ৭ লাখ ৮০ হাজার ডলার

ঈদের আগে বাজারে চাহিদা ও খরচ বেড়ে যাওয়ায় প্রবাসীরা দেশমুখী অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।


এস. এল. টি. তুহিন / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

image_pdfimage_print

Posted on: May 25, 2025 | Author: Chandradip News24