মানসিক রোগে আক্রান্ত সাথীর চিকিৎসার ভার নিলো পটুয়াখালী আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন

Views: 136

চন্দ্রদ্বীপ নিউজ : পটুয়াখালী জেলার মৌকরন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত্যু মোঃ আনোয়ার হোসেন এর মেয়ে মোসঃ সাথী বেগম (১২) অনেক দিন যাবত মানসিক রোগে আক্রান্ত থাকায় ওর মা ওকে শিকল দিয়ে পা বেঁধে রাখে, উক্ত ঘটনার সংবাদ পেয়ে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, পটুয়াখালী জেলার সভাপতি মোরশেদা বেগম, সিনিয়র সহ-সভাপতি,  এড মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক  মোঃ নুরুদ্দিন আহম্মেদ সাদি,কোষাধ্যক্ষ ফাতিমা আক্তার, এড.শাহীন সহ জেলা কমিটির সদস্যরা গতকাল সন্ধ্যায় মানসিক রোগে আক্রান্ত  মোসঃ সাথী বেগম (১২)  কে দেখতে যান এবং চাউল, ডাল, আটা, তৈল,জামা কাপড় সহ বিভিন্ন সামগ্রী সহ আর্থিক সহায়তা প্রদান করেন এবং সাথিকে মানসিক ডাক্তার দেখানো সহ প্ৰয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন। ।

এ সময় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বলেন,

সাথীকে তার বাড়িতে দেখতে গিয়ে তার সাথে কথা হয়। সাথী মানসিক  ভাবে অসুস্থ থাকার কারণে ঘরে আটকিয়ে রাখতে হয়। আমাদের দেখে  বার বার শুধু সালাম দিলো । নতুন জামা কাপড়  অনেক খাবার দেখে খেতে শুরু করে সাথীর মাথা মাঝে মাঝে  বিগড়ে যায় তাই ওকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। ওর বাবা নাই । ওর সাথে কথা বলে মনে হয় ওকে ভালো ডাক্তার দেখালে সুস্থ হয়ে যাবে।

image_pdfimage_print

Posted on: October 1, 2025 | Author: motiulislam