বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ব্যক্তিগত অর্থায়নে নগদ অর্থ অনুদান দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির হাতে এ অনুদান তুলে দেন তিনি।
এর আগে নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন হাওলাদার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হিরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





