ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সোমবার অসহায় ও দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কইলাঘাট সরদার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় ৩৮৫ জন অসহায়, দরিদ্র ও শিশুরা এই সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।
কোস্টগার্ডের মিডিয়া উইং-এর লেফটেন্যান্ট কমান্ডার মুসায়্যাব-উল-হক বলেন, “জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন, এটি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে সহায়ক হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





