বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রেসি জ্যাকবসন

Views: 97

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, এই সৌজন্য সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে বিএনপির এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার কথা থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি।

image_pdfimage_print

Posted on: June 22, 2025 | Author: Chandradip News