বরগুনার বামনা উপজেলায় অটোরিকশা চালক আজিজুল সিকদারকে গলা কেটে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে স্থানীয়রা মানববন্ধন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বামনা গোলচত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অটোরিকশা চালক ও এলাকার মানুষ। বক্তৃতা দেন—
-
উপজেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান
-
বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিচুজ্জামান দুলাল
-
ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান
-
নিহত আজিজুলের পিতা ফারুক সিকদার ও অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়ম বেগম
-
উপজেলা আনসার ও ভিডিপির সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান
-
অটোরিকশা চালকরা মো. আল আমিন ও মো. এমাদুল হক
বক্তারা জানান, দরিদ্র পরিবারের ভরণপোষণের জন্য আজিজুল অটো চালাতেন। পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করেছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
নিহত আজিজুল (২৮) বামনার বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। হত্যাকাণ্ড ঘটেছে ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে বামনা থানার পুলিশ ভাণ্ডারিয়া উপজেলার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো—
-
মো. হৃদয় (২০), রামনা ইউনিয়ন, পশ্চিম বলইবুনিয়া গ্রামের বাসিন্দা
-
মো. সাইফুল ইসলাম (৩৫)
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





