বরিশালে ৫ কলেজের নতুন নাম ঘোষণা

Views: 35

বরিশাল বিভাগের পাঁচটি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নামকরণে প্রতিষ্ঠানগুলোর স্থানীয় পরিচিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

রোববার (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কলেজগুলোতে ইতোমধ্যে নাম পরিবর্তনের নির্দেশনা পৌঁছে গেছে এবং কিছু কলেজ নতুন সাইনবোর্ডও স্থাপন করেছে।

পরিবর্তিত কলেজগুলোর নাম নিম্নরূপ—

  1. শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ (বরিশাল নগরী)কাউনিয়া সরকারি কলেজ
  2. দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয় (মেহেন্দীগঞ্জ)আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়
  3. শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজ (আগৈলঝাড়া)আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ
  4. বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয় (নাজিরপুর)নাজিরপুর সরকারি মহিলা কলেজ
  5. সরকারি শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজ (ভোলা)ভোলা সরকারি মহিলা কলেজ

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “মন্ত্রণালয় আমাদের কাছে নামসহ তালিকা চেয়েছিল। আমরা সেই অনুযায়ী প্রেরণ করেছি। পরবর্তীতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচয় ও পরিচিতি ধরে রাখার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 

image_pdfimage_print

Posted on: June 24, 2025 | Author: Chandradip News24