বরিশালে তালাবদ্ধ ঘর থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

Views: 18

বরিশালের বানারীপাড়ায় ভাড়া বাসা থেকে রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তালাবদ্ধ কক্ষ ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজ্জাক হাওলাদার উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা। তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামে মৃত খালেক আকনের একতলা বাড়িতে একা ভাড়া থাকতেন।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহ করলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ও দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 28, 2025 | Author: Chandradip News24