ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Views: 33

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের সম্পর্কের উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম সবসময় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 17, 2025 | Author: Chandradip News24