চন্দ্রদ্বীপ নিউজ : আজ (১৫অক্টোবর’২৫) আনোয়ারাস্থ টানেল চত্বরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা মানববন্ধন করে ।
জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, আনোয়ারা -১৩ আসনের হাতপাখার প্রার্থী মাওলানা এরফানুল হক সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়াতাধীন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন,জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির প্রতি গুরুত্বারোপ করেন।পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা।





