নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দিলেন ইঞ্জিনিয়ার সোবহান

Views: 30

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর শুভ লগ্নে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ, মেদাকুল, বাকাই, ইছাকুড়ি বাকাই ও দোনারকান্দি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটি, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এবং নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইঞ্জিনিয়ার সোবহান বলেন, “আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, বিএনপির পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব। বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে অটল।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চান। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি সকলকে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার আগমনী দিনে তাদের পাশে ইঞ্জিনিয়ার সোবহানকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তাকে “মাটি ও মানুষের নেতা” আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গৌরনদী উপজেলা, খাঞ্জাপুর ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 29, 2025 | Author: Chandradip News24