নতুন পৌর যুবদলের শুভেচ্ছায় ভোলা জেলা যুবদল নেতৃত্ব

Views: 32

ভোলায় জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন জামাল উদ্দিন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল কাদের সেলিম। একইসঙ্গে ভোলা সদর থানা যুবদল ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নবগঠিত ভোলা পৌর যুবদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুল আলম মিলন, পৌর যুবদলের আহ্বায়ক মো. রিয়াদ হাওলাদার, সদস্য সচিব মো. সগির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, মো. মমিনুল ইসলাম শিবলু, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ জুয়েল হাওলাদার, মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন ওয়ার্ড যুবদল নেতারা।

অভিনন্দন বক্তব্যে জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম বলেন, নতুন কমিটি ভোলার যুবদলকে আরও সু-সংগঠিত করবে। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ভবিষ্যতে রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া তারা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক এবং মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫


image_pdfimage_print

Posted on: August 11, 2025 | Author: Chandradip News24