দাঁতের সঠিক যত্নে বিশেষজ্ঞ পরামর্শ

Views: 28

অনেকেই দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বুঝতে পারেন না। নিয়মিত এক বা দু’বার দাঁত ব্রাশ করলেও অনেকেই জানেন না, এটি যথেষ্ট নয়। দাঁতের পাশাপাশি মাড়ির যত্ন নেওয়াও সমান জরুরি। মাড়ি বা দাঁতের সমস্যার সঠিক চিকিৎসা না হলে তা তীব্র যন্ত্রণা ডেকে আনতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমত, দিনে দুইবার ব্রাশ করা আবশ্যক। সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে ব্রাশ করা উচিত। তবে ব্রাশ করার নিয়ম ঠিকঠাক জানা প্রয়োজন। একটানা অনেকদিন একই ব্রাশ ব্যবহার করলে দাঁত পরিষ্কার হওয়ার পরিবর্তে ক্ষতি হতে পারে।

দ্বিতীয়ত, দাঁত ব্রাশ করার সময় খুব জোরে চেপে ব্রাশ করবেন না। বেশি জোরে ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়, যা দাঁতে শিরশির ভাব সৃষ্টি করে।

সারাদিন খাবার খাওয়ার পর কিংবা চা-কফি পান করার পর মুখ কুলকুচি করা অভ্যাস করুন। এতে দাঁতে খাবারের অংশ আটকে থাকার ঝুঁকি কমে।

মাড়ি খোঁচানো বা অযথা দাঁতের গোড়া নিয়ে নাড়াচাড়া করা থেকে বিরত থাকুন। মাড়ি থেকে রক্ত পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মাড়ি পরিষ্কার করতে হাতের আঙুল ও পরিষ্কার পানি ব্যবহার করুন। দেশলাই কাঠি দিয়ে দাঁত খোঁচানোর বদভ্যাস ত্যাগ করুন। প্রয়োজনে টুথপিক ব্যবহার করুন।

দাঁতের যেকোনো কেমিক্যাল ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দাঁতে ব্যথা বা অস্বস্তি হলে নিজে থেকে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে যান।

দাঁতের যত্নে সতর্কতা এখনই শুরু করুন। কারণ দাঁতের সঠিক যত্ন শুধু দাঁতের নয়, পুরো শরীরের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: January 17, 2025 | Author: Chandradip News24