তারেকের আম জনতার দলে যোগ দিলেন হিরো আলম

Views: 47

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের রাজনৈতিক দল, আমজনতার দলে যোগ দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) হিরো আলম নিজেই এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, দলে যোগ দেওয়ার পর তিনি বড় কোনো পদও পেতে পারেন।

হিরো আলম বলেন, “আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের অধীনে নির্বাচনে অংশ নেওয়া আমার পরিকল্পনা ছিল। কয়েকটি দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় যোগ দেইনি। তবে তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।”

তিনি আরও জানান, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি আমজনতার দলে যোগ দিয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকে প্রার্থী হবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 

 

image_pdfimage_print

Posted on: December 28, 2025 | Author: Chandradip News24