ঢাকার ১৪ আসনে ধানের শীষ পেয়েছেন মির্জা আব্বাস, ইশরাকসহ অন্যান্য প্রার্থী

Views: 16

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনের মধ্যে ১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই ঘোষণায় ঢাকা-৬ থেকে ইশরাক হোসেন এবং ঢাকা-৮ থেকে মির্জা আব্বাস উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে লড়বেন।

গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন। ঢাকার নির্বাচনের প্রার্থীদের মধ্যে রয়েছে:

  • ঢাকা-১: খন্দকার আবু আশফাক
  • ঢাকা-২: আমানউল্লাহ আমান
  • ঢাকা-৩: বাবু গয়েশর চন্দ্র রায়
  • ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
  • ঢাকা-৫: নবীউল্লাহ নবী
  • ঢাকা-৬: ইশরাক হোসেন
  • ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দীন আহমেদ
  • ঢাকা-১১: এম এ কাইয়ুম
  • ঢাকা-১২: সাইফুল আলম নিরব
  • ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
  • ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
  • ঢাকা-১৬: আমিনুল হক
  • ঢাকা-১৯: ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
  • ঢাকা-২০: প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল করিম রনি

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 

image_pdfimage_print

Posted on: November 4, 2025 | Author: Chandradip News24