দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বরিশালের সন্তান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর ফলে বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিবের দায়িত্ব পালনকারী তাপস এখন অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তাকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তার ওপর আস্থা প্রকাশ করেছেন দলীয় চেয়ারম্যান।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, “জাতীয় পার্টি দেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নতুন দায়িত্ব নিয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





