চুয়াডাঙ্গা, খুলনা বিভাগ, ২২ ডিসেম্বর ২০২৫ (সময় ন্যাশনাল ডেস্ক) – দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১১.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যদিও উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দৈনিক আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মধ্যরাত্রি থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দৃশ্যমানতা কমাতে পারে।
এদিকে, চট্টগ্রাম বিভাগের তেকনাফে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সাধারণত শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





