গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাস নির্মাণ শুরু

Views: 23

বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারি উদ্যোগে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গেরাকুল গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন সরদারের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদীতে মোট ৯৮টি বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মাণে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরিবার সম্মানজনক আবাসনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 4, 2025 | Author: Chandradip News24