আসিফ মাহমুদ

ইশরাক হোসেনের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে: আসিফ মাহমুদ

Views: 68

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে আইনি সমস্যা এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মেয়র হিসেবে শপথ সংক্রান্ত বিষয়ে এখনো কিছু আইনি জটিলতা রয়েছে। মেয়াদ সংক্রান্ত বিষয়গুলোও স্পষ্ট করতে হবে। এসব জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়।”

এ সময় আন্দোলনরত ইশরাক হোসেনের সমর্থকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। নগরবাসীর ভোগান্তি যেন না হয়, সে দিকেও খেয়াল রাখা জরুরি।”

প্রসঙ্গত, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বৈধ ঘোষণার পরেও এখন পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান হয়নি। এতে করে তার সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন, যা সিটি করপোরেশনের কার্যক্রমে প্রভাব ফেলছে।

image_pdfimage_print

Posted on: May 19, 2025 | Author: Chandradip News