বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গেছে।
রোববার এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়— বিশ্বের বড় পরিবর্তনগুলো এসেছে যুবসমাজের হাত ধরে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে যুবসমাজ হবে পরিবর্তনের প্রধান শক্তি।
তিনি জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র্যালি, সেমিনার ও সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচি পালনের আহ্বান জানান।





